রাজশাহীর অবহেলিত পুঁঠিয়া-তাহেরপুর হয়ে ভবানীগঞ্জ পর্যান্ত ২৭ কিলোমিটার সড়ক নির্মাণে ১৩০ কোটি টাকা বরাদ্দ একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার (০৭ ডিসেম্বর) এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন জননেত্রী শেখ হাসিনা। এসময় বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এদিকে, রাস্তা একনেকে পাশ নিয়ে দুই এমপির টানাপড়া নিয়ে এলাকায় চলছে জল্পনা কল্পনা। এনিয়ে দুর্গাপুর-পুঁঠিয়া আসনের এমপি ডা. মনসুর রহমান বলছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অবহেলিত ছিলো। আমি রাস্তাটি করার জন্য যোগাযোগ করেছিলাম সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ে। পরে পরিকল্পনা মন্ত্রনালয়েও যোগাযোগ করেছিলাম। আমার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে এই রাস্তাটি একনেকে অনুমতি দিয়েছে। এমনি খবর রাজশাহী থেকে প্রকাশিত একটি দৈনিক ও অনলাইন পত্রিকায় ছাপা হয়েছে। অপরদিকে,বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি ছিল অবহেলিত। রাস্তাটি দিয়ে আমি আমার নির্বাচনী এলাকায় যাতায়াত করতাম। রাস্তাটির বেহাল দশা দেখে আমি সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ে বারবার যোগাযোগ করেছি। এছাড়াও পরিকল্পনা মন্ত্রনালয়েও যোগাযোগ করেছিলাম। অনেক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে এই রাস্তাটি একনেকে অনুমতি দিয়েছেন। এমনি খবর রাজশাহী থেকে প্রকাশিত অরেকটিটি দৈনিক ও অনলাইন পত্রিকায় ছাপা হয়েছে। গতকাল বুধবার সকালে এমনি দুইটি স্থানীয় পত্রিকা বিভিন্ন হাট-বাজারে এলে সাধারন মানূষজন ও আ’লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে সকাল থেকে চলছে নানা জল্পনা কল্পনা। তবে কে করলো এই অবহেলিত পুঁঠিয়া-তাহেরপুর হয়ে ভবানীগঞ্জ সড়কের একনেকে পাশ। উল্লেখ্য,একনেকে অনুমোদন পাওয়া পুঠিয়া-তাহেরপুর-ভবানীগঞ্জ সড়কটি ২৪ ফুট চওড়া করা হবে। দীর্ঘদিন ধরেই সড়কটি চলাচলের অযোগ্য ছিলো। অথচ এই সড়কটি রাজশাহীর পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, নাটোরের নলডাঙ্গা উপজেলাসহ আশপাশের এলাকার বেশকিছু মানুষের যোগাযোগের প্রধান সড়ক ছিলো। তবে দীর্ঘ দিনের প্রচেষ্টা ও যোগাযোগে অবশেষে প্রানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাটি নির্মাণের জন্য ১৩০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন।