রাজশাহীর বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ কর্ম বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ফাতেমা খাতুন (২০) এর অকাল মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে ফাতেমা দেড় বছরের একটি পুত্র সন্তান রেখে যান। ফাতেমার এই অকাল মৃত্যুতে ভবানীগঞ্জ শেখপাড়াসহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফাতেমা গত ৫/৬ মাস ধরে টাইফয়েট ও মস্তিস্কে ক্ষত জনিত রোগে ভুগছিলেন। ভবানীগঞ্জ কলেজ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ভবানীগঞ্জ কৃষি ব্যাংক রোড এলাকার ফাতেমা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টুর মালিক বাবলুর রহমানের একমাত্র মেয়ে গত আড়াই বছর পূর্বে ঝিকরা ইউপির ঝাড়গ্রামের নিজাম উদ্দিনের সাথে বিয়ে হয়। নিজাম উদ্দিন একটি বাড়ি একটি খামার প্রকল্পে রাজশাহীর পবা উপজেলায় কর্মরত। বিয়ে ও সন্তান হলেও ফাতেমা পড়াশুনা চালিয়ে যেতে থাকে। এই সুবাধে সে তার পিতার বাড়ি ভবানীগঞ্জে মাষ্টার পাড়াতেই থাকতো । দীর্ঘদিন ধরে ফাতেমা টাইফয়েট ও মস্তিস্কে ক্ষত জনিত রোগে ভুগছিল। সম্প্রতি করোনা মহামারিতে ফাতেমার সুচিকিৎসায় মারাত্বক ব্যাঘাত ঘটে। গত এক সপ্তাহ পূর্বে ফাতেমার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। এরি মাঝে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ফাতেমা মৃত্যুর কোলে ঢোলে পড়ে। শুক্রবার বাদ জুম্মা শেখ পাড়ায় স্বল্প পরিসরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
, || - ||
রাজশাহীর বাগমারায় কলেজ ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: