বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীর মোহনপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকালে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি তার বক্তব্যে ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please follow and like us: