, || - ||

রাজশাহীর হাসপাতালে করোনা আতঙ্ক নিয়ে চিকিৎসা ব্রিফিং বাতিল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালকে ঝুঁকিপূর্ণ উল্লেখ্য করে চিকিৎসকদের প্রকাশ্যে নিয়মিত ব্রিফিং বাতিল করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল সাড়ে ১০ টার সময় হাসপাতালের গেটে করোনাভাইরাসের রাজশাহীর সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা ব্রিফিং করতেন। কিন্তু বুধবার থেকে এখনে আর ব্রিফিং করা হবে না। তবে সেটি অনলাইনে করার চিন্তা চলছে বলে জানিয়েছেন করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ। এদিকে,গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে ডা. আজাদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আব্দুস সোবহান নামের ওই রোগি গত ১৭ এপ্রিল রামেক হাসপাতালে ভর্তি হয়েছিল। এবং সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পাওয়া গেছে। সোমবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশের পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংক্রমক হাসপাতালে ভর্তি রোগির বয়স ৮০ বছর। তাকে বুঝতে আমাদের একটি দেরি হয়ে যায়। এবং তিনি কারণ বলেননি বাহির থেকে আসা কারও সংস্পর্কে গিয়েছিলেন। তিনি জ্বর ও প্রস্রাবের সমস্যার কথা বলে ভর্তি হয়েছিলেন। সেভাবেই তার চিকিৎসা দেয়া হয়। তবে তার এক্সে করার পর করোনার উপসর্গ কিছুটা বোঝা যায়। এর পর তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। ডা. আজাদ বলেন, এই রোগির চিকিৎসা শুরু হয়েছে। তিনি এখন পর্যন্ত ভাল আছেন। সংক্রমক ব্যাধি হাসপাতালে তার স্ত্রী ও ছেলে রয়েছেন। তাদের আজ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে তাদের অবস্থা। এছাড়াও সংক্রমক ব্যাধি হাসপাতালে আরও যে নয়জন ভর্তি রয়েছেন তারা সুস্থ্য আছেন। তাদের নমুনায় করোনা পাওয়া যায়নি। তাদের ছেড়ে দেয়া হবে। তিনি বলেন, রাজশাহীতে আক্রান্ত অপর সাত রোগি ভাল রয়েছেন। সবার চিকিৎসা চলছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ১৪ দিন পার হওয়ার পর প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষা করা হবে বলে জানান তিনি। প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে রাজশাহী সদর আসেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

Please follow and like us: