রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে, স্বেচ্ছাসেবক লীগ নেতা, মাদক কারবারী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে ােগ্রফতার করেছে পুলিশ।
রবিবার ও সোমবার নগরীর বিভিন্ন এলাকায় মহানগর ডিবি, মতিহার, শাহমখদুম থানা, রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া মাদক রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার দিনগত রাত ৩টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসিবুল ইসলাম ওরফে পলাশকে (৩৩) গ্রেফতার করেছে শাহমখদুম থানা পুলিশ। সে ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
একই রাতে নগরীর মতিহার থানার বামনশিখড় উত্তরপাড়া থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হারুন অর রশিদ ওরফে ভুট্টোকে (৫৭) গ্রেফতার করে ডিবি পুলিশ। একই দিন দুপুরে কাজলা এলাকা থেকে পাঁচ গ্রাম গাঁজাসহ এবাদত হোসেন আমিনকে (২২) গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
একই রাতে রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে নয় পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মারুফ ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়। একই রাতে বর্ণালী মোড় এলাকায় গাঁজা সেবনের অভিযোগে মোঃ সাব্বিরকে (২৫) গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ।
অন্যদিকে, ২২ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে আরএমপির স্পেশাল টিমের সহায়তায় রাজপাড়া থানা পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনমুল শেখ (২১) ও মোঃ সিফাত হোসেন (১৯) দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১ হাজার ৩৩৭ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এদিকে, দামকুড়া থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে দুই পিস ইয়াবা ও তিন গ্রাম গাঁজাসহ মোঃ বেলাল উদ্দিন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ইয়াবা রাখার দায়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং গাঁজা রাখার দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও আরও দুই হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় দুজনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
, || - ||
রাজশাহী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: