রাজশাহী নগরীতে পৃথক অভিযানে তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৭), কাটাখালী থানার মাসকাটাদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সাদেক কসাইয়ের ছেলে মোঃ তারেক (৩২) ও মোঃ উজ্জল আলী (২৮)।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি বলেন, মঙ্গলবার মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও ৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তিনজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে রফিকুল ইসলামের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
, || - ||
রাজশাহী নগরীতে হেরোইন ও ট্যাপেন্টাডল-সহ তিন মাদক কারবারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: