, || - ||

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কালিয়াকৈর (রুসাক) এর কমিটি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কালিয়াকৈর (রুসাক) এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সজিব হাসান ও সাধারণ সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী নোমান হোসেন। গত ২৫ জনু (শনিবার) সাবেক ভারপ্রাপ্ত-সভাপতি বিবেক সাহা ও সাধারণ সম্পাদক সাদিক হোসাইন খোকনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশিত হয়।
এ বিষয়ে মো. সজিব হাসান বলেন, “শুরু থেকেই নিজ উপজেলার অ্যাসোসিয়েশন নিয়ে আবেগ আর ভালোবাসা ছিল অফুরন্ত। শেষ বর্ষে এসে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর অর্পিত হলো। কমিটির সবার সহায়তায় এই দায়িত্ব ভালোভাবে পালন করবো এবং শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো। সংগঠনে আরও নতুনত্ব আনার চেষ্টা করবো। সংগঠনের প্রতি ভালোবাসা ছিল, আছে এবং চিরদিন থাকবে।’’
নোমান হোসেন বলেন, “সংগঠনের হয়ে নিজের জায়গা থেকে সর্বদা কাজ করে গেছি  এখন কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি, আশাকরি ভালো কাজ করে কমিটিকে কার্যকরী করে গড়ে তুলবো।”
উল্লেখ, ২০২০ সালের ১লা জানুয়ারি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি উক্ত উপজেলার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার উদ্দেশ্য গঠিত হয়। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা নতুন কমিটিকে শুভকামনা জানিয়েছেন। নতুন কমিটিকে শিক্ষাবান্ধব এবং সমাজকল্যাণমূলক কাজ করার জন্য আহবান করেছেন।
Please follow and like us: