, || - ||

রাজশাহী মহানগরীতে পৃথক দুই অভিযানে গাঁজা-সহ গ্রেফতার -২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কাটাখালী থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) বিকালে নগরীর বেলপুকুর থানার নতুন জামিরা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা-সহ মোঃ রুবেল (৩৩), নামের এক মাদক কারবারী গ্রেফতার করে বেলপুকুর থানার এসআই মোঃ আবু আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মোঃ রুবেল, সে বেলপুকুর থানার নতুন জামিরা জোতভগিরথপুর এলাকার মৃত মুসা শাহের ছেলে।
অপর এক অভিযানে একই দিন বিকাল ৫ টায় নগরীর কাটাখালী থানার কাপাশিয়া এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজা-সহ সাব্বির (৩০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে কাটাখালী থানার এসআই মোঃ নাদিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার সাব্বির, সে একই এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বেলপুকুর ও কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us: