, || - ||

রাজশাহী মহানগরীতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা’- স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বাংলা নববর্ষ’কে ১৪৩১ স্বাগত জানিয়ে শেষ হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
রোববার (পহেলা বৈশাখ) সকাল সাড়ে ৭টায় শোভাযাত্রাটি সিএন্ডবি’র মোড় সংলগ্ন বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এঁর নেতৃত্বে শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) তরফদার মো. আক্তার জামীল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী-সহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

Please follow and like us: