মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে আ’লীগের ৩ কর্মী-সহ গ্রেফতার ১৭

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে আওয়ামীলীগের ৩জন কর্মী-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেফতারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন: মোঃ আশরাফুল ইসলাম (২৫), তিনি মহানগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকার মোঃ আলতাফ হোসেনের ছেলে, সাগর কুমার বসু (৩৮), তিনি একই থানার শেখের চক এলাকার মৃত সাধন চন্দ্র বসুর ছেলে ও মো: রাজ্জাক হোসেন (৫৫), তিনি মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত এরফান আলী ওরফে এরফানের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৩জন, মাদক মামলায় ৬জন, অন্যান্য অপরাধে ৪জন এবং ওয়ারেন্টভূক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us: