শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগ সাবেক সম্পাদক আকতার-সহ গ্রেফতার -১৪

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহী মহানগরীতে রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সম্পাদক মোঃ আকতার আলী-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের অভিযানে গ্রেফতারকৃত মোঃ আকতার আলী (৩৭), তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার রেলগেট এলাকার আলতাফ হোসেনের ছেলে। বর্তমানে আলতাফ বোয়ালিয়া থানার শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ ওপেন শাইন শাখা, রাজশাহীর সাবেক সম্পাদক, ও আওয়ামীলীগ কর্মী আরমী শাহীন ওরফে মোঃ ইসমাইল হোসেন (৫৫), তিনি দামকুড়া থানার গহমাবোনা এলাকার মৃত জামাল মন্ডলের ছেলে।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকা- ও অন্যান্য অপরাধের অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নগর পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ৭ জন রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

Please follow and like us: