, || - ||

রাজশাহী ৪ আসনের সাবেক এমপি ইঞ্জি: এনামুল হক গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি: মো. এনামুল হককে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার র‌্যাব- ৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব জানায়, ৫ আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us: