রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজাগন্জ ইউনিয়ন ক্রীড়া সংস্থার ১ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগন্জ ইউনিয়ন ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ১ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা নয়াবাজার সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়। মা ও মাটি রাজাগন্জ ক্লাব বনাম এফ,এম গ্রুপ খালোপার ক্লাব এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফখলরুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্হার সভাপতি আব্দুল হালিম সাগর ও ক্রীড়াসংস্হার সাধারন সম্পাদক শাহ ইসমাইল এর যৌথ পরিচালনায় এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার্স অব কমার্সের পরিচালক ও সিলেট রেডক্রিসেন্টের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল। তিনি তাঁর বক্তব্যে বলেন,খেলাধুলায় বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জনাব মোস্তাক আহমদ পলাশ।

তিনি তাঁর বক্তব্য বলেন, বাংলাদেশ আজ ক্রীড়াঙ্গনে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। আমরা সবাই খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। অনুষ্টানে বিশেষ অথিতি হিসাবে উপস্তিত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সভাপতি ডা:বাহার উদ্দিন,জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমদ সুহেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সিলেট মহানগর কমিটিরর সভাপতি নজরুল ইসলাম , রুপালী ব্যাংক চারখাই শাখা, বিয়ানীবাজার ম্যানেজার মো: ফখরুল ইসলাম। শুরুতে পবিত্র কোরঅান তেলাওায়ত করেন মো: আব্দুল্লা আল মামুন।অনুষ্টিত খেলায় এফ,এম,গ্রুপ খালোপার ক্লাব ট্রাইবেকারে মা ও মাটি রাজাগন্জ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় কানাইঘাট উপজেলা ও পাশ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩০ হাজার ফুটবল প্রেমী খেলাটি উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন অর্জনকারী এফ,এম,গ্রুপ খালোপারের টিম ম্যানেজার মো: এফাজ উদ্দিন প্রধান অতিথির নিকট থেকে চ্যাম্পিয়ন ট্রপি গোল্ডকাপ গ্রহন করেন। খেলায় বিশেষ আকর্ষন ছিল ঢাকা থেকে আগত জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল মানব মাসুদ রানা ফুটবলের বিভিন্ন চমৎকার প্রদশনী প্রদর্শন করে দর্শককে আনন্দ প্রদান করেন।

Please follow and like us: