, || - ||

রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে  সচেতনামূলক  ক্যাম্পিং অনু্ষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।
কুড়িগ্রামের রাজারহাটে শিকড় সংগঠনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে  সচেতনামূলক স্যানেটারি  ব্যবস্হা, ওয়াশব্লক স্থাপন,  বিভিন্ন স্থানে পোস্টাল লাগানোসহ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজারহাট উপজেলার সদর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিশু নিকেতনের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পিং অনু্ষ্ঠিত  হয়।
 এ ক্যাম্পিং অনুষ্ঠানে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড মাইক এর মাধ্যমে ভাইরাস সম্পর্কে সচেতনা ও হোম কোয়ারেন্টাইনের বিষয়ে বিশেষ ভাবে শতর্কতা করা হয়। এ ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্হিত ছিলেন-রাজারহাট শিশু নিকেতনের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রী সাদিয়া, সামিয়া, রিফাত,  মেসবা, কল্লোল, রিসল, প্রান্ত, কাফি, জেয়ারত, রিয়া, যোবায়ের,  সুতপা, সুপ্তি, রবিউলসহ আরো অনেকেই।
Please follow and like us: