বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজারহাটে চারা কলম বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

কুড়িগ্রামের রাজারহাটে “কৃষি সমৃদ্ধি” রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত ২০টি কৃষক গ্রুপের মাঝে হাড়িভাঙ্গা আম, লিচু, মাল্টা, পেয়ারা, নিম ও অর্জুন এর প্রায় ৪০০০ চারা কলম বিতরণ করা হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার সম্পা আকতারের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, ওসি মো: রাজু সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: মো: জোবাইদুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম মাস্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

Please follow and like us: