কুড়িগ্রামের রাজারহাটে প্লাস্টিকের বস্তায় চাল পাওয়ার অপরাধে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪ টায় রাজারহাট সদর বাজারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় চাল ব্যবসায়ী মোঃ হাকিম মিয়ার কাছ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।
এ ঘটনায় ওই দিন বিকাল ৫ টায় রাজারহাট বাজারের সকল চাউল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে খুচরা ও পাইকারি চাউল বিক্রি থেকে বিরত থাকেন। এতে যারা প্রতিদিন চাউল কিনে খায় তাদেরকে আজ রাতে না খেয়ে থাকতে হবে বলে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তি মোঃ হাকিম মিয়া জানান,রাজারহাট বাজারে সকল চাউল ব্যবসায়ীরা প্লাসিক বস্তায় চাল বিক্রি করে তাদের কোন জরিমানা না করে সকলকে সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম কিন্তু তিনি আমাকে সতর্ক না করে আমার ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম এর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির তিনটি দোকানে প্রায় শতাধিক প্লাস্টিক বস্তায় চাউল পাওয়া যায় এ কারণে তার জরিমানা করা হয়েছে এবং রাজারহাট বাজারে অন্যান্য চাল ব্যাবসায়ীর দোকানে ৪ থেকে ৫ প্লাসিক বস্তায় চাল পাওয়া যায় তাই সকল চাউল ব্যবসায়ীকে এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।
Please follow and like us: