কুড়িগ্রামের রাজারহাটে সদর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি বার্ষিক নির্বাচন আগামী ৭ই অক্টোবর ২০২৩ইং শনিবার বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
জানা যায়, উপজেলা সদর বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে সভাপতি পদপ্রার্থী মির্জা সাইফুল্লাহ আহম্মেদ একজন সৎ, যোগ্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদবাদী, সকল মানুষের পরমবন্ধু, বর্তমান সময়ের যোগ্য নেতৃত্বকারী সুশিক্ষিত এবং সবার প্রিয় মানুষ। তিনি সদর বাজারের ব্যবসায়ী ও ভোটারদের অনুরোধে সভাপতি পদে (হাতী প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আঃ রাজ্জাক (ছাতা প্রতীক)। মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ সভাপতি প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত প্রতিটি ভোটারের কাছে ছুটে যাচ্ছেন সমর্থন দোয়া ও ভোট পেতে।
সদর বাজারের ভোটারেরা বলেন- রাজারহাট উপজেলার সদর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি বার্ষিক নির্বাচন প্রায় ২৬ বছর পর হচ্ছে।
এবার আমরা সম্মিলিতভাবে বণিক সমিতির সভাপতি পদে র্মীজা সাইফুল্লাহ আহম্মেদ এর হাতী মার্কায় ৭ অক্টোবর ২০২৩ ইং শনিবার ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব।
সভাপতি পদপ্রার্থী মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, সকলে নিকট আমার উদাত্ত আহ্বান, আপনারা সভাপতি পদে হাতী মার্কায় আমাকে সমর্থন দোয়া ও ভোট দিয়ে ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে, রাজারহাট সদর বাজারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার সুযোগ দিবেন।
আসন্ন ৭ই অক্টোবর ২০২৩ইং শনিবার রাজারহাট উপজেলার সদর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি বার্ষিক নির্বাচনে মোট ২১টি পদ। এর মধ্যে আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাডঃ শফিকুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক পদে আসাদু-জামান, কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন এবং সদস্য ৬টি পদে মোট ৬ জন সদস্য বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়।
এ নির্বাচন বণিক সমিতর কার্যালয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১২টি পদে মোট ৬৮৬ জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। এতে প্রতিটি ভোটার ১২টি পদে ১২টি করে ভোট দিতে পারবেন।
একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনার রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোরওয়ার্দী বাপ্পির উদ্যাগে নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃংখলা বাহিনী সহযোগিতা করবেন।
Please follow and like us: