এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রাজারহাটে করোনা পরিস্থিতিতে গরীব অসহায় কর্মহীন শ্রমজীবী ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে প্রেসক্লাবের উপদেষ্টা বাবু রামজীবন কুন্ডুর অর্থায়নে প্রেসক্লাব চত্বরে পত্রিকার হকারসহ ৫০ জন অসহায় – দরিদ্র মানুষের মাঝে চাল- ডাল, আলু- করলা, ছোলাবুট -লাইফবয় সাবান ও লবন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন।
এ ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন- ওসি তদন্ত পবিত্র কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান আঁশু,কোষাধ্যক্ষ মো:এনামুল হক,প্রচার সম্পাদক এ.এস লিমন,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
ত্রাণ বিতরণকালীন গরীব অসহায় মানুষগুলো ত্রাণ পেয়ে প্রেসক্লাবের উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক বাবু রামজীবন কুন্ডু ও বিতরণকারীদেরকে ধন্যবাদ জানায়।
Please follow and like us: