কুড়িগ্রামের রাজারহাটে “মুজিববর্ষের অঙ্গিকার” যক্ষামুক্ত বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
২৪ মার্চ বুধবার সকাল ১০টায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ রাজারহাট শাখার সহযোগিতায় রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মুহাম্মদ আশাদুজ্জামান জুয়েল এর সভাপত্বিতে বক্তব্য রাখেন, রাজারহাট আবাসিক মেডিকেল অফিসার মোঃ আনোয়ার হোসেন, ডাঃ নুরনবি আনসারি, এমটি ল্যাব মোছাঃ যুবায়দা শারমিন, আরডিআরএস প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Please follow and like us: