কুড়িগ্রামের রাজারহাটে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে ঈদের পর লকডাউনের প্রথমদিনে মাঠে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ২৩ জুলাই শুক্রবার রাজারহাট বাজার, নাজিমখান বাজার, বৈদ্যের বাজারসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম অভিযান পরিচালনা করে ২৬টি মামলায় ১০৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ওসি মো: রাজু সরকার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম বলেন, আমরা জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আগামীকাল থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা আরো কঠোর হতে বাধ্য হব।
Please follow and like us: