শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজারহাটে মাটি উত্তোলনে এলজিইডি’র পাকাঁ রাস্তার ভাঙ্গন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউপির দক্ষিন কিশামত পুনকর গ্রামের ফসলের জমি থেকে মাটি উত্তোলন করায় এলজিইডি’র পাকাঁ রাস্তার ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজরাহট উপজেলার সদর ইউপির তেলীপাড়া গ্রামের মৃত জমির উদ্দিন ব্যাপারীর ছেলে মো: আজগার আলীর কিশামত পুনকর গ্রামের ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় এলজিডি’র পাকাঁ রাস্তার তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়েছে। গত ২০ই মার্চ মো: আজগার আলী ওই ফসলের জমির মাটি মো: জামাল উদ্দিন এর নিকট বিক্রি করে মাটি উত্তোলন করার জন্য চুক্তি করেন। গত ২১ ই মার্চ থেকে মো: জামাল উদ্দিন মাটি উত্তোলন করে ট্র্যাক্টরের মাধ্যমে মাটি অনত্র নিয়ে যাওয়ায় ২৪ ই মার্চ বুধবার রাজরাহট সদর ইউপির দক্ষিন কিশামত পুনকর গ্রামের একমাত্র এলজিডির পার্কা রাস্তাটির তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়ে পড়ায় এলাকাবাসী চরম বিপাকে পড়েছে।

এলাকাবাসী জানায়, এই পাকাঁ রাস্তা দিয়ে প্রায় ৫০০ থেকে ৭০০ জন মানুষ প্রতিনিয়ত চলাচল করে। কিন্তু ফসলের জমি থেকে মাটি উত্তোলন করায় রাস্তাটির ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে সকলের চলাচলের সম্যাসা হয়েছে। এ বিষয়ে মো: জামাল উদ্দিন বলেন, আমি মো: আজগার আলীর ফসলের জমির মাটি কিনে নিয়েছি। তাই মাটি উত্তোলন করে অনত্র নিয়ে যাচ্ছি। এতে রাস্তার কিছু ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কিন্তু আমার কিছু করার নেই। এলাকাবাসীর দাবী রাজারহাট উপজেলা প্রশাসন সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Please follow and like us: