, || - ||

রাজারহাটে যুব উন্নয়নের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

কুড়িগ্রামের রাজারহাটে উত্তরবঙ্গের ৭টি জেলায় বেকার যুবদের কর্মসংস্থান ও আতœকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রকল্পের (২য় পর্ব) আওতায় প্রকল্পের কার্যাক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সম্যাসা সমাধানের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবির হলরুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে ৪৬ জন যুবক-যুবতীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক আব্দুর রেজ্জাক,সহকারি প্রকল্প পরিচালক মো.আব্দুর রউফ শাহ, কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে.এম মতিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. জোবাদুল কবির প্রমূখ।#

Please follow and like us: