, || - ||

রাজারহাটে সামাজিক দুরত্ব না মানায় ঔষধ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।
কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঔষধের দোকানের সামনে গোল বিত্ত না দেয়ায় ঔষধ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজারহাট উপজেলার সদর বাজারের সোনালী ব্যাংক চত্বরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৃত ইয়াকুব আলীর পুত্র ঔষধ ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  (২এপ্রিল)  বেলা ১ ঘটিকায় রাজারহাট উপজেলার সদর বাজারে সোনালী ব্যাংক চত্বরে ঔষুধ ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলামকে সেনাবাহিনী তার দোকানের সামনে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে গোল বিত্ত দিতে বলেন। কিন্তু তিনি সেনাবাহিনীর আদেশ ও সরকারি নিষেধ অমান্য করে ঔষধ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
Please follow and like us: