, || - ||

রাজারহাটে ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সংক্ষিপ্ত আকারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

এরপর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধাগণের কল্যাণ ও দীর্ঘায়ু এবং বাংলাদেশ ও সমগ্র বিশ্বের মুক্তি, কল্যাণ ও করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৭ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন, এসিল্যান্ড মোছা: আকলিমা বেগম, অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. রজব আলী, সমবায় অফিসার মো. শাহআলম, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার তৌহিদুল ইসলাম।

Please follow and like us: