, || - ||

রাণীশংকৈলে ছেলেধরা গুজবে জনতার হাত থেকে উদ্ধার ২ ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
সুজন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেণা থানা পুলিশ  স ২২ জুলাই সোমবার সকালে উপজেলার জওগাঁও ও মীরডাঙ্গী এলাকা থেকে উত্তেজিত জনতার রোষানল থেকে ছেলেধরা গুজবে ২ জনকে উদ্ধার করেছে। এ সময় উত্তেজনা সৃষ্ঠিকারী দুজ’নকে  মীরডাঙ্গী বাজার  থেকে আটক করেছে।
খোঁজ নিয়ে জানা যায় নীলফামারী জেলার ডোমার উপজেলা মজিবর রহমানের পুত্র রশিদুল ইসলাম (২৭) জওগাঁ গ্রামে মাদ্রাসার সাহায্য আদায় করছিল এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলেয়া গ্রামের মাজেদ আলীর পুত্র (মানসিক রোগী) শাকিব(২৫) ভিক্ষা করছিল। স্থানীয় লোকজন তাদের আটক করে ছেলেধরা সন্দেহে মারপিট শুরু করে।
খবর পেয়ে  থানা পুলিশ জনগণের রোষানল থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে রাখে। উত্তেজনা সৃষ্ঠিকারী মীরডাঙ্গী এলাকার খাজামুদ্দিনের পুত্র ইউসুফ আলী ও ইসলাম উদ্দীনের পুত্র আবুল হোসেনকে আটক করে। পরে উত্তেজনাকারী দুজ’নকে  উপজেলার চেয়ারম্যানের হেফাজতে ছেড়ে দেয় থানা পুলিশ।
স্থানীয় লোকজনকে শান্ত করতে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন বিষয়টি সত্য নয়, এটি একটি গুজব, জনগণকে বিভ্রান্ত  না হওয়ার পরামর্শ দেন।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল মান্নান বলেন মানসিক রোগী শাবিককে হরিপুর উপজেলার ভেটনা গ্রামে তার বড় ভাইর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং রশিদুলের নীলফামারী জেলায় খবর পাঠানো হয়েছে। ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং বের করা হয়।
Please follow and like us: