, || - ||

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
” বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শরিবার ৫ সেপ্টেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে একটি শোভাযাত্রা বের করা হয় পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা,
জেলা সমবায় কর্মকর্তা মো.নূরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সমবায়ি নেতা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে নূরুজ্জামাল উপজেলার মোট ৯১টি সমবায়
সমিতির কার্যক্রম তুলে ধরেন। অন্য অতিথিরা তাদের বক্তব্যে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া
সমবায় অধিদপ্তরের কাজ,গুরুত্ব ও সম্ভাবনা বর্ণনা করেন আরো বক্তব্য দেন- সমবায়ি নেতা
Please follow and like us: