, || - ||

রাণীশংকৈলে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা

ট্রাফিক শাখার উদ্যোগে এদিন পৌর শহরের
চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন
জেলা ট্রাফিক শাখার ইনচার্জ হারুণ আল মাসুদ সরকার, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত)
আব্দুল লতিফ, এস আই মিজানুর রহমান ও
পুলিশ সদস্যরা। পুলিশ কর্মকর্তারা কর্মসূচিতে
তাদের বক্তব্যে হ্যান্ডমাইকের সাহায্যে জনসাধারণ ও যানবাহন চালকদের গাড়ির কাগজপত্র ঠিক রাখা ও হেলমেট ব্যবহার করাসহ ট্রাফিক বিধিসমূহ মেনে চলার আহবান জানান।  তারা ট্রাফিকবিধি সম্বলিত লিফলেটও বিতরণ করেন।  এ সময় তারা কাগজপত্র ও হেলমেট থাকা মোটরসাইকেল আরোহীদের
গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Please follow and like us: