, || - ||

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১ নং ধর্মগড়  ইউনিয়নের দেহট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম ও তার স্ত্রী সহকারী শিক্ষিকা  নার্গিস পারভীনের অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে  পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়টি এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ।  স্থানীয় সূত্রে জানা যায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে আসেন না এবং কি তারা বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস করেন না ।  সাইফুল আরো অভিযোগ করে বলেন ঐ বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীতে  নাদিয়া নামের এক শিশুকে ভর্তি করান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা এবং কি তার উপবৃত্তি ও প্রদান করেন তারা অথচ সেই শিশুটি কোনদিন বিদ্যালয়ে আসেননি আজ অবদি । এছাড়াও বিভিন্ন ভাবে ছাত্র-ছাত্রীদের কাছে টাকা নিয়ে থাকেন, ছাত্র-ছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে না আসলেও হাজিরা খাতায় নিয়মিত হাজিরা তুলে দেন তারা এবং পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকাও নেন সেটির জন্য । নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে প্রতিনিয়ত চালাচ্ছেন ঐ বিদ্যালয়টি । এব্যাপারে সাইফুল উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি কে জানাই । বিষয়টি নিয়ে রানীশংকৈল উপজেলার শিক্ষা অফিসার মোকসেদুর রহমানের সাথে আমাদের প্রতিনিধি মুঠো ফোনে কথা বললে তিনি বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি , এখনো দেখিনি তবে বিষয়টি দু এক সপ্তাহের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নিবো । তবে বিষয়টি নিয়ে এলাকার লোকজনের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে ।

Please follow and like us: