ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঐ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি ও ঐ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সমিতির সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক। এছাড়াও ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিক নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় শিক্ষাবিদ আশিরউদ্দিন ফুটবল একাডেমি নীলফামারী ১-০ গোলে পীরগঞ্জ একাদশকে হারিয়ে জয়লাভ করেন। সঞ্চালনা করেন মহিলা ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মহাদেব বসাক। ধারাবর্ণনায় ছিলেন প্রভাষক প্রশান্ত বসাক, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও বাপ্পী পাটোয়ারি।
প্রসঙ্গত: এ অঞ্চলের ৮ টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
Please follow and like us: