, || - ||

রাণীশংকৈলে বণার্ঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্টাতাবার্ষিকী পালিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়।
এ উপলক্ষে এদিন মঙ্গলবার ৪ জানুয়ারি সকালে উপজেলা আ’লী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ছাত্রলীগের  নেতাকর্মিদের নিয়ে বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ওই চত্বরেই কেক কাটা হয়।
পরে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ সভাপতি ও সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সদস্য ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,
যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী,
মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন কমিটির যুগ্ন আহবায়কবৃন্দ প্রমুখ।
এছাড়াও উপজেলা আ’লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মিদে মাঝে খাবার হিসাবে খিচুড়ি বিতরণ করা হয়।
Please follow and like us: