, || - ||

রাণীশংকৈলে বাল্য বিবাহ করায় বরখাস্ত হলেন ইউপি সদস্য।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য তুলা রামকে বাল্য বিবাহ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক
 গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য তুলা রাম গত ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণি পড়ুয়া জুঁই নামের ১৪ বছর বয়সী এক ছাত্রীকে বিবাহ করে। বিবাহের ঘটনাটি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে ।
এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ।
Please follow and like us: