ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত সুবিধাদি গ্রহণের লক্ষে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসে ৫ জুন শনিবার এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে অনুষ্ঠানে উপস্থিত
সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) প্রীতম সাহা। এ সময় ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, অফিস সহকারি সোয়েব আলি ও অফিস কর্মচারিরা উপস্থিত ছিলেন।
জানা যায় আগামি ৬-১০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে , এতে সাধারণ নাগরিকদের জন্য বিশেষ এক সুবিধা রয়েছে । ঘরে বসেই তারা অনলাইনে বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং এ সেবা পাবেন । এসময় প্রেস ব্রিফিংকালে সহকারি কমিশনার(ভূমি) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Please follow and like us: