, || - ||

রাণীশংকৈলে সিডিএর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

মোঃসেতাউর রহমান, (রাণীশংকৈল) ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ “ গ্রামীণ শ্রমজীবি ও প্রকৃত ভূমিহীনদের সনদ ও খাস জমি বন্দোবস্ত দিতে হবে ” শ্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ভূমি অধিকার ও সরকারি সেবা প্রাপ্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাণীশংকৈল উপজেলা সিডিএ প্রশিক্ষণ কেন্দ্রে ২৭ মে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উপজেলা ভূমি সমন্বয় কমিটির সভাপতি শ্রী অর্জুন রায়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন
সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ জাহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। এসময় ভাইস চেয়ারম্যানদ্বয় সোহেল রানা ও সেফালী
বেগম এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময়
বক্তব্য রাখেন আঃ হালিম, শওকত আরা, মোকবুল হোসেল, জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন ইউনিয়নের জনসংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us: