, || - ||

রাণীশংকৈলে ২০ বাড়িতে আগুনে পুড়ে ছাই ৪০ ঘর

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব রাতোর (হিন্দু পাড়া) গ্রামে ৩ ফেব্রুয়ারী বুধবার রাতে আগুন লেগে ২০ টি বাড়ির প্রায় ৪০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে । এতে মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে
 । জানা গেছে ওই গ্রামের পাথানুর বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুন এর সূত্রপাত হয় । আগুন নিভাতে পীরগঞ্জ ও রাণীশংকৈল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, বুদ্ধি নাথ, ভেলসা, ঘগেন, পাথানু ,মাঝিল ,কামিনী বালা, ধনদেব , বকুল , ফুলশরি , হরিপদ ,সফিন, গোবিন্দ , আলতা , তুরেন,গদা সহ আরো অনেকে । খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন । এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সেখানে উপস্থিত ছিলেন । তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে নগদ ২ হাজার করে টাকা, ১ টি করে কম্বল,ও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন । এই সাথে রাতোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুস সবুর ও নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চিড়ামুড়ি ও গুড় বিতরণ করেন।
এ ব্যাপারে ইউএনও বলেন ক্ষতিগ্রস্ত দের কাছ থেকে পরবর্তি সরকারি সাহায্যের জন্য লিখিত আবেদন চাওয়া হয়েছে।
Please follow and like us: