, || - ||

রাণীশংকৈল সড়কে ঝড়লো বৃদ্ধের প্রাণ ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৫ মে) ভোর সকালে নেকমরদ-বালিয়াডাঙ্গি পাকা মহা সড়কে সোলাইমান আলী (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এদিন সকালে ওই সড়কে ঈদগাঁও নামক বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সোলাইমান আলী চন্দন চহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে সোলাইমান বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পাকা সড়কে উঠতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ এসে তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনার বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মেও ওসি জানান।
Please follow and like us: