, || - ||

রাধানগর ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ছাগলনাইয়া উপজেলাধীন ৮ নং রাধানগর ইউনিয়ন শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা শ্রমিক দল। শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্টে উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্সি শহিদুল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন পাটোয়ারীর উপস্থিততে আনন্দঘন পরিবেশে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। নতুন কমিটিতে কামাল হোসেনকে সভাপতি ও মোঃ আসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও সিনিয়র সহ সভাপতি দুলাল হোসেন মিলন, সহ সভাপতি আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল হালিম মজুমদার হেলাল, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু মনছুর সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আবু মুছা বাবলু, সহ প্রচার সম্পাদক আবদুল মন্নান মানিক, দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম লিটন সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।
Please follow and like us: