সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

রানীশংকৈলে কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১৪ মে) বাচোর ইউনিয়নে রাজোর ব্লকে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির আওতায় কৃষক মাঠ দিবস অনূষ্ঠিত হয়।
এদিন দুপুরে ইউপি সদস্য উমের আলী’র  সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ। প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশিক্ষক কর্মকর্তা শামিমা নাজনিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম। এছাড়াও  প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক বিপ্লব,উপ-সহকারি কৃষি কর্মকর্তা  মোস্তাফিজুর রহমান ও শামিমা আকতার সহ শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।
Please follow and like us: