ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ব্রহ্মপুর এলাকার যুবকদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেন রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা । এসময় সেখানে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রুবেল রানা,লেহেম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম দোস্তগীর বিপ্লব , স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন , তাঁতী লীগ , ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ।
ব্রহ্মপুর মানব কল্যাণ সমিতির আয়োজনে এসময় ক্রিকেট সামগ্রী বিতরণ শেষে তাদের সাথে খেলাধুলায় অংশগ্রহণ করেন ভাইস-চেয়ারম্যান সোহেল রানা সহ তার সফর সঙ্গীরা । ভাইস-চেয়ারম্যানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানকার এলাকাবাসী ।
Please follow and like us: