, || - ||

রানীশংকৈলে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ ।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টায়  উপজেলা নির্বাহী অফিসার  সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের  সভাপতিত্বে  উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
এ সময় সেখানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান  শাহরিয়ার আজম মুন্না,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা  আওয়ামীলীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিত সাহা, বীর মুক্তিযোদ্ধা  হাবিবুর রহমান সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ,রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন ) সভাপতি আনোয়ারুল ইসলাম ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন সহ অন্যান্য সাংবাদিকগণ ও ইউপি চেয়ারম্যান বৃন্দ।
Please follow and like us: