, || - ||

রানীশংকৈলে ব্যানার বিহীন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ে মিটিং

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১২ অক্টোবর সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে ব্যানার বিহীন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, নেকমরদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও আবুল কালাম আজাদ।

জানা গেছে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প -২ বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের আওতায় অন্তর্ভূক্তি করন এবং বাস্তবায়ন করার লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন ব্যানার বিহীন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ে মিটিংয়ের আয়োজন করা ঠিক হয়নি , এধরনের একটি অনুষ্ঠানে ব্যানার থাকা দরকার ছিলো।

Please follow and like us: