, || - ||

রানীশংকৈলে শীতের শুরুতে শীতের কাপড় বিক্রির ধুম ‌

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
উত্তরের জেলা ঠাকুরগাঁও প্রাকৃতিক আবহাওয়া আর সৌন্দর্যের নীলাভূমির বিশেষ আগমন ঘটে শীতের শুরুতে । হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় মৃদু মৃদু শীতের আগমন ঘটে এ জেলায় । শীত কে কেন্দ্র করে জেলার হাট গুলোতে পড়েছে শীতের কাপড় কেনার ধুম । এদিকে রানীশংকৈল উপজেলার বিভিন্ন হাট-বাজারে শীতের কাপড় কেনার ভিড় জমাচ্ছেন ক্রেতারা। শীতের কাপড় নিয়ে দোকান সাজিয়ে বসে রয়েছেন বিক্রেতারা । নিজের পছন্দমত শীতের কাপড় ক্রয় করছেন এলাকার শীতার্ত মানুষরা । এবছর শীতের প্রকোপ কিছুটা কম , তবুও অগ্রীম কাপড় কিনছেন উপজেলার মানুষেরা । এদিকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে ঠান্ডা এড়াতে অগ্রীম শীতের কাপড় কেনার ধুম পড়েছে বলে জানান দোকানদাররা ।
Please follow and like us: