ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১০ জনকে নলকূপ ( টিউবওয়েল) দিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা।১০ জানুয়ারি বুধবার এই ১০ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরথান আলী, স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা মানিক,আ’লীগ সদস্য তারেক আজিজ, সাবেক ছাত্রনেতা প্রসেনজিত দাস মলয় , সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান হৃদয়,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও উপকার ভোগীরা ।
Please follow and like us: