, || - ||

রানীশংকৈল লেহেম্বা ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনার মনোনীত প্রার্থী নৌকার প্রচারণার অংশ হিসেবে ১ নভেম্বর সোমবার সন্ধ্যায় গোগর ঝাড়বাড়ী স্কুল মাঠে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। ইউপি ওয়ার্ড আ’লীগ সভাপতি রমজান আলীর সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক , ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা,জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার রায়  উপ প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক , সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব,  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও মেয়র মোস্তাফিজুর রহমান,রাতোর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আঃ কাদের,আ’লীগ সহ-সভাপতি ইসাহাক আলী ও মুক্তারুল আলম,ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, আ’লীগ সদস্য রুবেল সরকার,যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল। এছাড়াও সেখানে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কার কোন বিকল্প নেই । নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম  বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি, আমার জীবন যৌবন সব দলের জন্য বিলিয়ে দিয়েছি , সেজন্য নেত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছে এ নৌকা আপনাদের সকলের তাই আপনাদের সকলের কাছে আমি নৌকা মার্কায় ভোট চাই ।
সকল প্রকার বিভেদ ভুলে গিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের ডিজিটাল ইউনিয়ন পরিষদ উপহার দিবো । আমি নির্বাচিত হলে হাসপাতাল নির্মাণ, রাস্তা নির্মাণ সহ সকল প্রকার অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা শাহনেওয়াজ শানু ।
Please follow and like us: