নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাবি শিক্ষার্থী তরিকুল ইসলামের মেরুদণ্ডের হাড়ও ভেঙে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। তরিকুলের তত্ত্বাবধানে থাকা চিকিৎসক ডা. সাঈদ আহমেদ জানান,তরিকুলের ডান পা মারাত্মকভাবে ভেঙেছে। এবং পিঠের এক্স-রে করিয়েছি আমরা। কোমরের ঠিক উপরে মেরুদণ্ডের হাড় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে বলা যায়। তিনি বলেন, ভারী কিছুর আঘাতে এমনটি হয়েছে। অপারেশন করার প্রয়োজন হবে কিনা সেটা রিপোর্ট হাতে এলে জানা যাবে। তবে দীর্ঘসময় তাকে চিকিৎসা নিতে হবে। তরিকুল জানান, কোমরের ঠিক উপরের জায়গায় প্রচণ্ড ব্যাথা অনুভব করছেন। ক্রমে তা বাড়ছে। একটু নড়াচড়া করলেই মনে হচ্ছে কেউ ভারী বস্তু দিয়ে সেখানে আঘাত করছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের হাতুড়ির আঘাতে মেরুদণ্ডের হাড়টি ভেঙেছে বলে ধারণা তরিকুল ও তার সহপাঠীদের। এদিকে গত ২ জুলাই হামলার পর পাঁচদিন চিকিৎসাধীন থেকেও তরিকুলের শারিরীক অবস্থার কোনো উন্নতি হয়নি। শরীর জুড়ে প্রচন্ড ব্যাথা। বাম পায়ে বড় কোনো আঘাত না থাকলেও ডান পা নড়াচড়া করলে পুরো শরীর ব্যাথা করছে। হাসপাতালের বেডে উঠে বসতেও পারছেন না তরিকুল। বর্তমানে তিনি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিনি জানানন,আমি কোনো দিনও কারও গায়ে হাত তুলিনি। কাউকে আঘাত দিয়ে কথাও বলিনি। তাহলে আমাকে কেন আজ এত কষ্ট সইতে হচ্ছে। তরিকুলের ছোট বোন ফাতেমা খাতুন বলেন, আমার বাবা কৃষক। মাঠে জমি-জমাও নেই আমাদের। তিন ভাই-বোন সবাই পড়াশোনা করি। বাবা-মা কষ্ট করে আমাদের পড়া ছিলেন। মাসে তরিকুল ভাইয়ের জন্য হয়তো তিন/সাড়ে তিন হাজার টাকা পাঠাতেন। অথচ ভাইয়ের চিকিৎসার জন্য এখন প্রতিদিন পাঁচ হাজার টাকা প্রয়োজন হচ্ছে। এত টাকা আমরা কোথায় পাব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেয়ার পর তরিকুলকে রয়েল হাসপাতালে আনা হয়। এখানে অনেক গুলো পরীক্ষা করানো হয়েছে। সবগুলোর রিপোর্ট এখনও হাতে আসেনি। মেরুদণ্ডের হাড় ক্ষতিতগ্রস্ত হয়েছে, এজন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হবে তার। তবে তরিকুল ইসলামের চিকিৎসার জন্য ব্যয়ভার বহনে প্রধানমন্ত্রীর সহায়তা চায় তার পরিবার। উল্লেখ্য,গত ২ জুলাই বিকালে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাবির প্রধান ফটকের সামনে পতাকা মিছিল বের করলে সেখানে হামলা চালায় ছাত্রলীগ। তারা রামদা, হাতুড়ি, লোহার পাইপ, বাঁশ ও লাঠি দিয়ে বেধড় পেটায় তরিকুলকে
, || - ||
রাবিতে ছাত্রলীগের হামলায় মেরুদণ্ডের হাড় ভেঙেছে তরিকুলের
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: