, || - ||

রামগঞ্জে”পৌরসভা নির্বাচন” কাউন্সিলর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি!! সড়ক অবরোধ, ৫ পুলিশ সদস্যসহ আহত ২৫

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার দুইটি ভোট কেন্দ্রে দুই কাউন্সিলর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা রামগঞ্জ-চাটখিল সোনাইমুড়ি সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করে। আজ শনিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের কাজিরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতু দেওয়ান ও মামুনুর রশিদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া ১ নম্বর ওয়ার্ড সোনাপুর ওয়ার্ডের সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নিকট থেকে ব্যালট কেড়ে নেয়ার কারনে কামরুল হাসান ফয়সাল মাল ও ডালিম প্রতীকের শাখাওয়াত হোসেন রাজু সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় আহত হয়েছে কমপক্ষে ২৫জন। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে শতাধিক রাউন্ড গুলি ছুঁড়ে পুলিশ। এর কিছুক্ষন পর টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় হামলা করা হয় গাজর প্রতীকের প্রার্থী মামুন ভূইয়া সমর্থকদের উপর হামলা ও বাড়ীতে ভাংচুরের ঘটনা ঘটে।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১.১৫ মিনিটে দিকে কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতুর ভাড়াটে সন্ত্রাসীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেন প্রতিদ্ব›দ্বী প্রার্থী মামুনুর রশিদ। এতে করে আমিও আমার অনেক কর্মী আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে অভিযোগ অস্বিকার করে আনোয়ার হোসেন জিতু বলেন, মামুনের লোকজন আমাদের মেরে গৃহবন্দী করে রেখেছে। আমার ছোট ভাই সোহেল গুরুতর আহত হয়ে চাটখীল হাসপাতালে ভর্তি রয়েছে। এসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ জানায়, পৌর ৬নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন জিতু দেওয়ান তার সমর্থকদের নিয়ে পশ্চিম কাজিরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে এসে প্রতিদ্বন্ধি প্রার্থী পাঞ্জাবী প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ আকন্দের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে জিতু দেওয়ানের অনুসারীরা এলোপাতাড়ি গুলি ও মারধর শুরু করলে এতে আলমগীর হোসেন, কামাল হোসেন ও জামসেদসহ ৩জন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে চট্টগ্রাম বিভাগের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবিরসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয় আরো ২০ জন। এছাড়া টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একই অভিযোগে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আরো ৫জন আহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংর্ঘষে ৫পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে বলে জানান তিনি।

Please follow and like us: