লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিকদিক থেকে ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি শ্রেষ্ঠ ও ওই কমিটি সভাপতি জাহিদ হোসেন ভূইয়া এবং সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকন শ্রেষ্ঠ সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে রামগঞ্জ বার্তা পত্রিকার জরিপে নির্বাচিত হয়েছে৷ সাংগঠনিক অবস্থান, সভাপতি ও সাধারন সম্পাদকসহ কমিটির সদস্যদের মাঝে সমন্বয়, পূর্নাঙ্গ ওয়ার্ড কমিটি, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সাথে সমন্বয়,দলীয় কর্মসূচীতে নেতাকর্মীদের উপস্থিতি এ পাঁচটি বিষয়ের উপর জরিপের ভিত্তিতে এ শ্রেষ্ঠত্ব নির্ধারন করা হয়৷ ভাদুর ইউনিয়নে পূর্নাঙ্গ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি রয়েছে৷ ওই কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক বিরোধ, অভিযোগ,অবস্থা নেই বরং তাঁরা তাদের মধ্যে ভ্রাতৃত্বভাব ও ঐক্যবদ্ধ অবস্থা রয়েছে৷ এছাড়া ইউনিয়ন যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্চসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের সাথে সমন্বয়, সহযোগিতা,সুসম্পর্ক রয়েছে৷ দলীয় যে কোন কর্মসূচীতে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়৷ যা অন্য ইউনিয়নে এসব ক্যাটগরির এক অথবা দুইটি ক্ষেত্রে ভাল অবস্থান থাকলেও বেশীভাগ অবস্থান খুবই দূর্বল,নাজুক ও অনৈক্যের চিত্র ব্যাপকভাবে দেখা যায়৷ ফলে ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিকে শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ সভাপতি জাহিদ হোসেন ও শ্রেষ্ঠ সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকন নির্বাচিত করেন৷
, || - ||
রামগঞ্জে আওয়ামীলীগের শ্রেষ্ঠ ইউনিয়ন কমিটি, সভাপতি এবং সাধারন সম্পাদক নির্বাচিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: