, || - ||

রামগঞ্জে আগুনে পুড়লো পাঁচটি বসতঘর, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আমির হোসেন চেয়ারম্যান পুরনো বাড়ির পাঁচটি বসতঘর পুড়ে গেছে। বুধবার, রাতে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

ইউনুছ খান নামের স্থানীয় এক বাসিন্দা সাংবাদিককে বলেন, রাত আনুমানিক ৮টার সময় ইমান হোসেন এর ঘর থেকে গ্যাস-সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ফেরদাউস আলম, শাহাদত হোসেন টুকু, সবুজ হোসেন ও তাজুল ইসলামের পাঁচটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বসতঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ সব পুড়ে ছা ইহয়ে যায়।

খবর শুনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, পরিষদের সচিবসহ মেম্বার গিয়ে পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার এসে পরিদর্শন করবেন।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের অফিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই আগুনের এই সূত্রপাত ঘটে। আগুনে প্রায় ১৫লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে প্রতিনিধি পাঠিয়েছি। তাদের তথ্য নেওয়া হচ্ছে। সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতা করা হবে।

Please follow and like us: