, || - ||

রামগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

রামগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও র‌্যালির পুর্বে অনুষ্ঠানের অতিথিবৃন্দ জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন।
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ শ্লোগানে রামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকার শনিবার ৯ডিসেম্বর সকাল ১১টায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রামগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে রামগঞ্জ প্রেস ক্লাব চত্বর প্রদক্ষিণ করে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইখতিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম।
প্রভাষক হাবিব উল্যাহর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল আহম্মেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ রহিম, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শোহরাব হোসেন, রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ কামাল হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ শিপন প্রমূখ।

Please follow and like us: