ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দ ভাগাভাগি করতে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন দের জন্য নির্মিত “স্বপ্নের ঠিকানা” বাসীর জন্য দেয়া উপহার খাসি জবাই পূর্বক ২০টি অসহায় পরিবারের মাঝে সমহারে মাংস বন্টন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। তিনি বুধবার (২১ জুলাই) সকালে পরিবার রেখে নিজের শিশুপুত্রকে নিয়ে উপজেলার আশ্রয়ণ কেন্দ্রে ছুটে গিয়ে ভাগাভাগি করেছেন নিজেদের ঈদের আনন্দ। নিজের হাতে কুরবানির গোশত বিলি করেছেন আশ্রয়ণের প্রত্যেক পরিবারের মাঝে।
এদিকে উপজেলার এ মমতাময়ী নারী কর্মকর্তাকে কাছে পেয়ে ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে আশ্রয়ের বাসিন্দাদের উপজেলার ইছাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন ও ভূমিহীন দের জন্য নির্মিত ‘স্বপ্নের ঠিকানাথ বাসীর জন্য দেয়া উপহার খাসি জবাই পূর্বক ২০ টি পরিবারের মাঝে সমহারে মাংস বন্টন করেন তিনি। আনন্দ থেকে বাদ পড়েনি শিশুরাও। এসময় তিনি “স্বপ্নের ঠিকানা”র ছোট ছোট শিশুদের সাথে নিজ শিশুপুত্রসহ একান্তে সময় কাটান এবং তাদের সাথে ঈদ আনন্দ উদযাপন করেন।
এপ্রসঙ্গে ইউএনও বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় আশ্রয়ণ কেন্দ্রে যাই। তাকে পেয়ে আশ্রয়ণবাসীরা খুশিতে আপ্লূত হন এবং তাকে ঈদ আপ্যায়ন করান।
এছাড়াও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আনন্দময় মুহুর্তের ছবি ধারণ করে পোস্ট করেছেন অফিসিয়াল ফেসবুক পেজে। লোকজনও পোস্টের মধ্যে তাকে ধন্যবাদ জানিয়ে ইতিবাচক মন্তব্য করছেন।
, || - ||
রামগঞ্জে আশ্রয় কেন্দ্রের অসহায়দের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন ইউএনও।।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: