লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের অর্থায়ানে ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সৌজন্যে গত শুক্রবার দিনব্যাপী উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নে ৩ হাজার , অাজ বৃহস্পতিবার ২নং নোয়াগাও ও ৯নং ভোলাকোট ইউনিয়নে ৫হাজার শীতার্ত, অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়অসহায়অাগামী কাল ৩নং ভাদুর ইউনিয়ন প্রর্যায়ক্রমে উপজেলাব্যাপী ১০টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ২৫ হাজার কম্বল বিতরণ করা হবে।
এমপি ড. আনোয়ার হোসেন খান শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে তার ছোট ভাই খোরশেদ আলম খান ও এমপির একান্ত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পীর তত্ত্বাবধানে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন,সাবেক মেয়র বেলাল আহমেদ, ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুঁইয়া, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, যুগ্ম আহবায়ক এস এম মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ,পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আটিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
, || - ||
রামগঞ্জে এমপি’র পক্ষ থেকে শীতার্তদের মাঝে ২৫হাজার কম্বল বিতরন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: